ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ৪:৮

গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীদের অন্তর্ভূক্ত করা দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০১ নভেম্বর) সকাল ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও প্রিপট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা প্রিপট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী গোলাম রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ কৃষক দলের সদস্য সচিব আব্দুল আহাদ,মহিলা ইউপি সদস্য,মনিকা রায়,সন্ধ্যা পাল,সুফিয়া বেগম, অপরাজিতা সামিনা আক্তার,জলি বেগম,সেলি বেগম। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত