মিরসরাইয়ে অবৈধ বালু ঘাটের বিরুদ্ধে অভিযান
চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলকায় ফেনী নদীর তীরে বালুদস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (১ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম জামিউল হিকমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বালুদস্যুদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে। উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলকায় ফেনী নদীর পাশে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। অবৈধ বালু তোলার কারণে উপজেলার কয়েকটি গ্রামে নদীভাঙন দেখা দেয়ার পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তে তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দেয়। সম্প্রতি ফেনী নদীতীরবর্তী কয়েকটি স্থানে বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমি থেকেও বালু ও মাটি উত্তোলন শুরু করে বালুদস্যুরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা মিরসরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামিউল হিকমা বলেন, অবৈধ বালু তোলার সময় ৪টি বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ ও অজ্ঞাত ব্যক্তির নামের একটি মামলা হয়েছে। বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, যাতে অবৈধ বালু তোলা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied