ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ভূমি সেবা সপ্তাহ পালিত


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ৩:৭

‘ভূমি সেবা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীর পাংশায় অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে, যার সাহায্যে সম্মানিত সকল ভূমি মালিক সব ধরনের কর পরিশোধ করতে পারবেন ঘরে বসেই। মঙ্গলবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ভূমি সেবা সাপ্তাহ-২০২১ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ভূমি মালিকগণকে অনলাইনে আবেদনের জন্য তাদের নিজ মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও নামজারি খতিয়ানের ফটোকপি, সর্বশেষ খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি নিয়ে নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ করেন।

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়