চন্দনাইশে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স নবীপ্রেমীদের ঢল
চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১ নভেম্বর) দুপুর ২টা থেকে চট্টগ্রামের চন্দনাইশস্থ গাছবাড়িয়া সরকারি কলেজ ময়দানে গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত,দরবারে আলিয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন পীরে বাঙ্গাল, আওলাদে রাসূল (দ:) আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)।
গাউছিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি আবদুল গফুর খান এর সভাপতিত্বে ও পৌরসভার সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ মেহমান ছিলেন- চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, আ’লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, আ‘লীগের কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির সদস্য আবদুল কৈয়ুম চৌধুরী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার।
তকরির করেন- আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ, আল্লামা হাফেজ ক্বারী আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আল কাদেরী, বদিউল আলম রিজবী। উপস্থিত ছিলেন- আনজুমানের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ মো. মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ আনোয়ার হোসেন, গাউছিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মো. কমিশনার, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম-মহাসচিব মাহবুবুল হক খান, দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আলহাজ আবদুর ছবুর, বর্তমান সভাপতি আলহাজ কমর উদ্দীন সবুর, সাধারণ সম্পাদক মাস্টার হাবিব উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকী, গাউছিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার সভাপতি মেজবাহ উদ্দিন, মাওলানা আবদুল হাকিম, মাওলানা সোহেল উদ্দিন আনছারী, মো.মারুফ রেজা, আলমগীর ইসলাম বঈদী।
এ সময় আওলাদে রাসূল (দ:) হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ অশান্তি, অস্থিরতার মধ্যে দিনযাপন করছে। মুসলমানরা সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত। বর্তমান মুসলিম শান্তির নিড়ে আশ্রয় দিতে বারবার ব্যর্থ হচ্ছে। আল্লাহতায়ালার নির্দেশিত বিধান ও তাঁর প্রিয় রাসূল (দ:)-এর প্রদর্শিত রীতিনীতি সুন্নত ত্যাগ করায় বিশ্বময় এ অশান্তির কারণ। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ-রাসূল (দ:) ও আউলিয়ায়ে কেরামের সোহবতের বিকল্প নেই। আপনারা যে সিলসিলায় বায়াত হলেন, এটি শাহেন শাহে বাগদাদ হযরত আবদুল কাদের জিলানী (রা:) এর সিলসিলা। এ সিলসিলা রূহানী সম্পর্ক রাসূলে (দ:)-এর সাথে উভয় জাহানে সফলতার জন্য সিলসিলার মাশায়েখ হযরতের পক্ষ হতে আপনাদের জন্য যে ছবক নির্ধারণ করে দেয়া হয়েছে তা যত বেশি মহব্বত সহকারে আদায় করবেন, তত বেশি ফায়দা হবে।
এমএসএম / জামান
নবনিযুক্ত গাসিক প্রশাসক শওকত হোসেনকে সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা
বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়
মনপুরায় আগুনে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পাশে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জিয়াউর রহমান
গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন
নেত্রকোনায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল
আগামীকাল থেকে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু
অনলাইন জুয়ার কালো জালে নবীগঞ্জ: শূন্য থেকে কোটিপতি ‘ক্যাসিনো মামুন’ ও ‘আকাশ’-এর উত্থানে বিপর্যস্ত যুবসমাজ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
গাঁজাসেবনের দায়ে অভয়নগরে চারজনের জেল-জরিমানা
নওগাঁয় পলিনেট হাউজে সবজির চারা উৎপাদন করে লাভবান লিটন
রৌমারীতে ৪৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গোদাগাড়ীতে পেঁয়াজের বীজ চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা
দূনীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকল পর্যায়ের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে,সংস্কৃতি মন্ত্রী
Link Copied