ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় সাংবাদিকের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ৪:১৭

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় এলাকায় দৈনিক সকালের সময়ের সাতকানিয়া প্রতিনিধি সৈয়দ আক্কাস উদ্দীনের পিতা ও অবসরপ্রাপ্ত পুলিশের ওপর সন্ত্রাসী হামলায় একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার এওচিয়া ছড়ারকুলের সন্ত্রাসী আব্দুল শুক্কুরের ছেলে আব্দুল করিম ও কালা মিয়ার ছেলে আব্দুস সোবানসহ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সৈয়দ আহমদকে পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মুখে এবং চোখে ব্যাপক আঘাত করেন। স্থানীয়রা সৈয়দ আহমদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতকানিয়া হাসপাতালে ভর্তি করান। সাতকানিয়া সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতের ডান চোখের অবস্থা আশংকাজনক উল্লেখ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় আব্দুল করিম নামে একজনকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দীনের পিতার ওপর হামলা চালানোর পর সন্ত্রাসীরা রাস্তায় সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দীনের ওপর হামলার চেষ্টা চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদের বেশ কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হককেও জানানো হয়েছে।

সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দীন জানান, একটি সন্ত্রাসী গ্রুপ আমার বিরুদ্ধে পরিকিল্পতভাবে মাঠে নেমেছে। আমি বাস্তব সত্য কিছু নিউজ পরিবেশন করার কারণে আমার পরিবার এবং আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। বিষয়টি প্রশাসনসহ এলাকার অধিকাংশ মানুষ জানে, এগুলো কারা করাচ্ছে এবং কারা ইন্দন জোগাচ্ছে।

এ বিষয়ে ওসি আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকের পরিবারের সাথে পারিবারিক বিরোধের কারণে হামলা হয়েছে। সাংবাদিকের পিতার ওপর হামলার বিষয়টি তিনি স্বীকার করেছেন এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা

নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক

কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা

‎কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় বাইপাসের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার