সাতক্ষীরায় ঝাউডাঙ্গার গণহত্যার ইতিহাস নিয়ে নির্মিত বর্ডার ৭১ নাটক মঞ্চস্থ
সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ডার ৭১ নাটক মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) শহরের অদূরে বাঁকাল বাজুয়ারডাঙ্গী এলাকায় সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় পাকিস্থানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ঝাউডাঙ্গায় গণহত্যার ইতিহাস নিয়ে নির্মিত মাজহারুল হোসেনের পরিকল্পনায় ও পরিবেশনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বর্ডার ৭১ নাটকটি মঞ্চাস্থ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমাযূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান স্বাধীনতার ইতিহাস। এ ইতিহাস কোনভাবে ভোলার নয়, চাইলে ও কেউ মুছে ফেলতে পারবে না। মহান মুক্তিযুদ্ধের সময় মানুষের উপর নির্মম অত্যাচার করেছেন পাকিস্থানী বাহিনীরা। স্বাধীনতার দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। ঘাতক দোসররা চেয়েছিল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে, কিন্তু সে আশা তাদের পূরণ হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।”
উদ্বোধক হিসেবে নাটকটি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, স্বাধীনতার যুদ্ধের সময় সারা দেশে গণহত্যা চলেছে। গণহত্যা ইতিহাসে এক বর্বর অধ্যায় সৃষ্টি করেছে। বর্ডার ৭১ নাটকটির যুদ্ধের সময়কার বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশিত হচ্ছে। সারাবিশ্বে গণহত্যার নাটক তৈরি হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো নয়। আমাদের দেশে প্রায় ৫০০০ গণহত্যার স্থান রয়েছে। তারা তো আমাদের কাছে কিছুই চায় না। আমরা কি পারি না তাদের বধ্যভূমিতে গিয়ে একটু স্মরণ করতে।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আবদুস সামাদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, শিল্পকলা একাডেমীর সদস্য উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০