কসবার কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৮ দোকান ভস্মিভুত
কসবার কুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়। পরে প্রায় পৌনে ৩ ঘন্টা দমকল বাহিনীর ৫টি ইউনিট চেষ্টা পর রাত পৌনে ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লা জেলার বুড়িচং থেকে আরও ইউনিট এই অগ্নিনির্বাপণ কাজে অংশ গ্রহণ করেন। ২ঘন্টা ৪০মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় টিনের ও কাঠের তৈরি কাঁচা ৮টি দোকান ঘর পুড়ে গেছে। এরমধ্যে তিনটিতে ধানের, পাটের ও মরিচের গুদাম ছিল। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের