ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে মটোরসাইকেল ছিনতাইয়ের দায়ে দুই যুবক গ্রেফতার


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ৪:১৯
পটুয়াখালীর কলাপাড়ায় মটোরসাইকেল ছিনতাইয়ের দায়ে রাকিব (২২) ও মনির (২৫) নামে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাতে আমতলী উপজেলার টেপুরা গ্রাম থেকে রাকিবকে আটক করা হয়। পরে রাকিবের দেয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (৮ জুন) সকালে দশমিনা উপজেলার আলীপুরা গ্রাম থেকে মনিরকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রাম থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন স্থানীয় মটোরসাইকেল চালক রুমান শিকদার। এ সময় তার মটোরসাইকেলর গতি রোধ করে তাকে হাতুড়িপেটা করে মটোরসাইকেলচি ছিনতাই করে নিয়ে যায় রাকিব ও মনির। পরে পুলিশ রুমানকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।  
 
কলাপাড়া থনার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, এরা দুজনই পেশাদার ছিনতাইকারী। মোটরসাইকেল ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ