বাঞ্ছারামপুরে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় মা-ছেলে আটক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গাছের সঙ্গে বেঁধে সংখ্যালঘু নিরীহ যুবককে নির্যাতন করায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- অঞ্জনা বেগম ও তার ছেলে রাহিম মিয়া। গত সোমবার (১ নভেম্বর) রাতে নির্যাতিত যুবক রতন দাস বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার প্রবাসী কামাল মিয়ার স্ত্রী অঞ্জনা বেগম প্রতিবেশী রতন দাসের বসতবাড়ি ক্রয় করতে দীর্ঘদিন ধরে রতন দাসকে চাপ দিয়ে আসছিল। রতন দাস বসতবাড়ি বিক্রি করতে রাজি না হওয়ায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অঞ্জনা বেগম ও তার ছেলে রাহিম মিয়া রতনকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে তিন সন্তানের সামনে মারধর করেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ওসি রাজু আহমেদ জানান, যুবককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মা-ছেলেক আটক করা হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied