সাতক্ষীরায় তিনটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক
সাতক্ষীরা শহরের রসুলপুর এলকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও ৬টি দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। বুধবার (৩ নভেম্বর) বিকেলে রসুলপুর খাঁপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম আলিফ খান (২৩)। তিনি সাতক্ষীরা শহরের ছেলে রসুলপুর খাঁপাড়া এলাকার আলাউদ্দীন খানের ছেলে।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ জানান, সাতক্ষীরা শহরের রসুলপুর খাঁপাড়াস্থ জনৈক আলাউদ্দীন খানের বসতবাড়িতে প্রচুর পরিমাণে মাদক রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পালানোর চেষ্টাকালে আলাউদ্দীন খানের ছেলে আলিফ খানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে দুটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, ৬ রাউন্ড শটগানের গুলি, দুটি চাপাতি, দুটি হাঁসুয়া ও দুটি চাকু জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, আটক আলিফ খানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্ত করা হয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত