ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২১ বিকাল ৫:২০
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালীন ভারতের বালুরঘাট মালঞ্চা ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয়ে অনেকেই ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী রতনপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন প্রামাণিকও (৬৫) অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতাযুদ্ধে। দেশ স্বাধীন হলো, অনেকেই বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। কিন্তু আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি আকরাম হোসেন। 
 
রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পেলেও এলাকাবাসী তাকে মুক্তিযোদ্ধা বলেই মনে করেন। ইতিপূর্বে সরকারিভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল ও সাক্ষ্যপ্রমান জোগাড় করেও ফল হয়নি। জীবনবাজি রেখে স্বাধীনতাযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখলেও স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে হতাশায় দিন কাটছে তার। পরিচয়বিহীন এই মুক্তিযোদ্ধা মসজিদের জায়গায় স্ত্রী, এক ছেলে ও মেয়ে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আবারো যাচাই-বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি আকুতি জানান আকরাম ও তার পরিবারের সদস্যরা।
 
সহযোদ্ধা স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সামেদ আলী বলেন, আমরা যখন প্রশিক্ষণ শেষ করে দেশে যুদ্ধ করতে আসি, তখন তাকে প্রশিক্ষণ নিতে দেখেছি। তিনি আরো বলেন, প্রশিক্ষণ শেষে কে কোথায় যুদ্ধ করেছে জানি না। তবে দেশ স্বাধীনের পর বগুড়া শাহ সুলতান কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা দেয়ার সময় আকরামকেও দেখেছি। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, কিছুদিন আগেই সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। নতুন করে ওই তালিকায় কাউকে নেয়ার সুযোগ নেই বলে আমার মনে হয়।

এমএসএম / জামান

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা