ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ৪:৮

কক্সবাজারের কুতুবদিয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ।

সভায় করোনা ভাইরাস প্রতিরোধ, মানবপাচার, পারিবারিক সহিংসতা ও বিরোধ এবং সামাজিক সম্প্রীতির উন্নয়নসহ মানবাধিকার বিষয়ে বিশদ আলোচনা করেন কর্মসূচির লোকাল কমিউনিটি লিডার (এলসিএল) ফ্যাসিলিটেটর মো. গোলাম কিবরিয়া। 

সভায় বক্তব্য রাখেন- পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, মেম্বার হুমায়ুন কবির বাদশা, ইউপি সচিব তরিকুল ইসলাম প্রমুখ। এছাড়া পরিষদের মেম্বার, মহিলা সদস্য, শিক্ষক, ইমাম, নিকাহ রেজিস্ট্রারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। 

এ সময় উপস্থিত সদস্যদের মানবাধিকার বিষয়ক যে কোনো প্রয়োজনে কুতুবদিয়া ব্র্যাক অফিস, বড়ঘোপ শাখায় কর্মরত এইচআরএলএস মো. জুয়েলের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা