টাঙ্গাইলে নতুন করে করোনায় আক্রান্ত ৫০ জন
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনা পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুরে ১, দেলদুয়ারে ১, সখীপুরে ৩, মির্জাপুরে ৭, কালিহাতীতে ১৫ এবং ধনবাড়ীতে ৪ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৩৬ জনে। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৮৯ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, টাঙ্গাইল সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩১৮ রোগী ভর্তি হন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৭জন। উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে ৬০ জনকে। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসিউ বেডে ৩ জন এবং জেনারেল বেডে ১২ জন নিয়ে মোট ১৫ জন চিকিৎসাধীন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ