ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আখতারুজ্জামান চৌধুরী নিজ গুণে সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে আজীবন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১১-২০২১ বিকাল ৫:৩৭

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, বাবু ভাই একজন ধনাঢ্য ব্যক্তি হলেও তার বাড়িতে সর্বসাধারণের অবাধ যাতায়াত ছিল। নেতৃত্বের মধ্যে বিতর্ক থাকলেও ভিন্নমতাবলম্বীদের সাথে তিনি সৌজন্যতা দেখাতেন। গণমানুষের নেতা ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি ব্যবসায়ীদের সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদেরও নেতা ছিলেন। দলের ঐক্যের প্রতীক আখতারুজ্জামান চৌধুরী বাবু সর্বক্ষেত্রে সফল মানুষ ছিলেন। সকল প্রলোভনকে উপেক্ষা করে তিনি আওয়ামী লীগে বিশ্বস্ততার সাথে ছিলেন আবার নির্যাতনের মুখেও অকুতাভয়ভাবে আওয়ামী লীগ করেছেন। তার মতো নেতা আমাদের ত্যাগের শিক্ষা দিয়েছেন। আখতারুজ্জামান চৌধুরী নিজ গুণে সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুল আলম শিবলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগ আহবায়ক দিদারুল আলম প্রমুখ।

সকালে আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন।

এমএসএম / জামান

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত

শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা

নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক

কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা

‎কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় বাইপাসের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ