ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ফরিদপুর জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। সেমিনারে অংশগ্রহণ করেন- অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সিভিল সার্জন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন- ফরিদপুর পৌরসভার মেয়র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ক্যাব, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এছাড়াও তিনি অংশগ্রহণকারীবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ফরিদপুরকে পেঁয়াজ উৎপাদনের গুরুত্বপূর্ণ জেলা উল্লেখ করে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সেমিনারে ই-কমার্স ব্যবসায়ী এবং ভোক্তাদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোক্তা অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফরিদপুর জেলায় সেমিনার আয়োজনের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। ভোক্তা অধিকার সমুন্নত রাখতে কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং অন্যান্য স্টেকহোল্ডার যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ।
এমএসএম / জামান
উলিপুরে রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতা আওয়ামীলীগ নেতা গ্রেফতার
নিলাম ছাড়াই সরকারি ঘেরের মাছ বিক্রি, আদালতের রিসিভার ওসির বিরুদ্ধে অভিযোগ
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানাহিল ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা
ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উন্নয়ন সোসাইটির সংবর্ধনা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠানের পিতার ইন্তেকাল
দুর্ভোগের নাম নবীনগর কলেজপাড়া সড়ক, জমি বিরোধ মেটাতে শুক্রবার সালিশ
রায়গঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলা: প্রধান আসামি তমাল সরকার গ্রেপ্তার
উল্লাপাড়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি র্যাবের হাতে গ্রেপ্তার
শিক্ষার্থীদের শপথ পড়ালেন বরিশালের জেলা প্রশাসক
পটিয়ায় শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে 'মরিয়ম খাদেমী' পাঠাগার উদ্বোধন
গাইড ওয়াল না থাকায় ভেঙে পড়ছে সড়কের পাড়, মরণফাঁদে কাজীর চর-মিতালী বাজার সড়ক
করাতকলের জীবন