ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার যথা সময়ে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২১ রাত ১২:৪

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ট্রাকসহ পণ্যবাহী পরিবহনের মালিকরা। একইসঙ্গে বাস মালিকরাও ধর্মঘটে যাবেন বলে বৃহস্পতিবার সারাদিন গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত বাস ধর্মঘটের কোনো ঘোষণা না এলেও ঢাকাসহ বিভিন্ন জেলার বাস মালিকরা এরইমধ্যে বাস চালানো বন্ধ করে দিয়েছেন। এ অবস্থায় শুক্রবার অনুষ্ঠেয় সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে কর্তৃপক্ষ বলছে, শুক্রবার যথা সময়ে অর্থাৎ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনটের ভর্তি পরীক্ষা হবে। পরের সপ্তাহে ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।

তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার জানা নেই। যথারীতি আগামীকাল সাতটি কেন্দ্রে সাত কলেজের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষা নেওয়ার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

সবশেষ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভর্তি পরীক্ষা চলমান রাখার বিষয়টি  নিশ্চিত করেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারও। তিনি বলেন, এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। সকল প্রস্তুতি নেওয়া আছে। আমরা যথারীতি ঠিক সময়ে পরীক্ষা নিতে পারব।

এমএসএম / এমএসএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল