ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাতেও দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-১১-২০২১ রাত ১২:১২

ফেরিস্বল্পতা, বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ ও পদ্মায় নাব্য সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফেরি পারের অপেক্ষায় রয়েছে আট শতাধিক যানবাহন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এছাড়াও ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আহলাদীপুর নতুন রাস্তা পর্যন্ত আরও চার কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রয়েছে।

দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কের দুই লাইনজুড়ে গাড়ির সিরিয়াল তৈরি হয়েছে। এতে এক লাইনে দূরপাল্লার বাস ও আরেক লাইনে পণ্যবাহী ট্রাক মিলে প্রায় চার শতাধিক যানবাহন রয়েছে। গোয়ালন্দ মোড়ে চার কিলোমিটার এলাকায় আরো ৪ শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন মহাসড়কে আটকে থাকায় বাসের যাত্রী, অপচনশীল পণ্যবাহী ট্রাকচালক ও সংশ্লিষ্টদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন  বলেন, এই রুটের ২০টি ফেরির মধ্যে এখন ছোট বড় মিলে ১৬টি ফেরি চলছে। বাকি ৪টি ফেরির মধ্যে ৩টি মেরামতের জন্য ভাসমান কারখানায় রয়েছে এবং আরো একটি ফেরি পাটুরিয়ায় ডুবে আছে। মূলত যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম এবং বাংলাবাজার-শিমুলিয়া রুটের গাড়ির চাপ থাকায় এই রুটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

এমএসএম / জামান

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ