নরসিংদীর বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
নরসিংদীর বেলাবোতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গ্রেফতারকৃত সকল রিপ্রেজেন্টেটিভদের নিঃশর্ত মুক্তি,পেশাগত দায়িত্ব পালনকালে রিপ্রেজেনন্টেটিভদের হয়রানি বন্ধ,হাসপাতালগুলোতে সুষ্ঠভাব কর্ম সম্পাদনের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্ম পরিকল্পনা নিশ্চিত করণ এবং বিনা কারনে রিপ্রেজেনন্টেটিভদের বিরুদ্ধে যে কোনো হয়রানি মূলক ব্যবস্থা বন্ধেন দাবিতে প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে
ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনন্টেটিভ।সোমবার (১১ মে) সকালে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বেলাবো উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনন্টেটিভ শাখার সভাপতি আল ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এরিয়া ম্যানেজার শাহ মোর্শেদ আলম,এরিস্টোফার্মা লিং এরিয়া ম্যানেজার শ্রী রতন চন্দ্র রায় সহ উপজেলায় কর্মরত রিপ্রেজেনন্টেটিভ বৃন্দ।
বক্তার বলেন, সাম্প্রতিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের পেশাদার সহকর্মীদের দায়িত্ব পালনকালিন অবস্থায় অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্য খাতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিকিৎসকদোর নতুন ঔষধ ও নতুন বৈজ্ঞানিক তথ্য পৌছে দেওয়ার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই গ্রেফতারকৃত সকল রিপ্রেজেনন্টেটিভদের নিঃশর্ত মুক্তি,পেশাগত দায়িত্ব পালনকালে রিপ্রেজেন্টেটিভদের হয়রানি বন্ধ,হাসপাতালগুলোতে সুষ্ঠভাব কর্ম সম্পাদনের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্ম পরিকল্পনা নিশ্চিত করন এবং বিনা কারনে রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে যে কোনো হয়রানি মূলক ব্যবস্থা বন্ধ করতে হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ