ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

করোনায় আক্রান্ত ঠাকুরগাঁওয়ের প্রথম নারী মেয়র


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৮-৬-২০২১ বিকাল ৫:৪২

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র সাংবাদিক আঞ্জুমান আরা বেগম বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন তিনি। সোমবার (৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরাগাঁও আধুনিক সদর হাসপাতালের সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. তোজাম্মেল হক।

তিনি বলেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে তার স্বাস্থ্য পরীক্ষায় কোভিট-১৯ ভাইরাস ধরা পড়ে। তিনি এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের অসুস্থতার খবরের মমাহর্ত হয়েছেন। তিনি বলেন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নারী হলেও তিনি কাজকর্মে আন্তরিক ও দায়িত্বশীল।

প্রসঙ্গত, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংবাদিক বন্যা ঠাকুরগাঁও পৌরসভায় ৬৩ বছর পর প্রথম নারী মেয়র হয়ে রেকর্ড করেছেন। তিনি দৈনিক আমাদের সময় ও বিটিভির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন আইন পেশায়ও যুক্ত ছিলেন তিনি। আঞ্জুমান আরা বেগম বন্যা বাংলাদেশ মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তিনি এ পৌরসভার ১২তম মেয়র।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়