ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্বামীর পরকীয়া, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ৪:৪৫
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূর নাম সুমি অধিকারী (২৭)। তিনি ওই গ্রামের রনি অধিকারীর স্ত্রী। রাহুল নামে সুমির ৮ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দোতলা ভবনের গৃহবধূর শয়নকক্ষ থেকে পরিবারের সদস্যরা লাশটি উদ্ধার করেন। পরে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। 
 
জানা যায়, মাগুরা জেলার আড়পাড়া বাজারের গ্রাম্য ডাক্তার মনমোহন বৈরাগীর মেয়ে সুমি অধিকারী (২৭)। নয় বছর আগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের প্রবাসী নিত্য অধিকারীর ছেলে রনি অধিকারীর (৩২) সাথে সুমির বিয়ে হয়। রনি কয়েক বছর প্রবাস জীবনের পর বাড়ি ফিরে এসে একই গোষ্ঠীর পার্শ্ববর্তী বাড়ির বিবাহিত এক কলেজ পড়ুয়া মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। গত বছর রনি ওই বিবাহিত মেয়েকে নিয়ে ১৫ দিন উধাও ছিল। এরপর রনি, সুমি ও পরকীয়ায় লিপ্ত ওই বিবাহিত মেয়ের পরিবার একত্রে বসে বিষয়টির ফয়সালা করলেও কার্যত পরকীয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি বলে মত প্রকাশ করেন এলাকার লোকজন। এতে মোটা অংকের দেন-দরবারও হয়েছিল বলে জানা যায়। এ নিয়ে রনি ও সুমির মধ্যে দাম্পত্য কলহ ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমির ঝুলন্ত লাশ তার শয়নকক্ষ থেকে  উদ্ধার করা হয়। 
 
মেয়ের বাবা মনমোহন বৈরাগী জানান, রনি বিদেশ থেকে আসার পর কোনো কাজ করত না। টাকার জন্য প্রতি মাসেই মেয়েকে চাপ দিত। তাই প্রতি মাসেই রনিকে ৫-১০ হাজার টাকা দেয়া হতো। এছাড়া মেয়ের সুখের জন্য ১০ লাখ টাকার ডিপোজিট পর্যন্ত করে দিয়েছি। ৫-৬ মাস আগে রনির নির্যাতনে আমার মেয়ে বাপের বাড়ি মাগুরায় চলে গেলে আমি তাকে শ্বশুরবাড়ি আর না পাঠানোর সিদ্ধান্ত নেই। কিন্তু কয়েক দিন পর রনির কাকা নিত্য অধিকারী বোয়ালমারী থানার এসআই মামুন অর রশিদকে সঙ্গে নিয়ে আমার বাড়ি মাগুরায় যান। আমার মেয়েকে আর নির্যাতন কিংবা কষ্ট দেয়া হবে না মর্মে প্রতিশ্রুতি দেয়ায় আমি মেয়েকে ফেরত পাঠাই।
 
লাশ উদ্ধারের ঘটনায় বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা