মধুখালীর রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাত্তার সেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার এসএম শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন- যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া ও অ্যাডভোকেট আলিউজ্জামান খোকন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- দলীয় মনেনায়নপ্রত্যাশী বর্তমান চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মৃধা, ওয়াদুদ খান বাদশা, মো. সিরাজুল ইসলাম, মো. আরিফুল ইসলাম লাভলু, সহ-সভাপতি নুরজাহান বেগম নাইস, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হেলালসহ স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. সালাম মিয়া, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইসহাক আলী, সদস্য আব্দুল হান্নান মোল্যা, আব্দুর রাজ্জাক, বাচ্চু মেম্বরসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তাগণ ইউনিয়নে নৌকার যোগ্য প্রার্থী ও নৌকার মাঝি হিসেবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই কাজ করবেন বলে জানান।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল