কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির নেতা নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. আছকর বক্স (৫২) নামে জাতীয় পার্টির এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আছকর বক্স দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য এবং কমলগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির প্রচার সম্পাদক ছিলেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ি থেকে ভানুগাছ বাজারে আসার পথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পৌর কার্যালয়ের সামনে সড়ক পারাপারের সময়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য সুরমান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied