তানোরে ইউপি নির্বাচনী মাঠে উৎসবের আমেজ
রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউপির নির্বাচনে প্রার্থীদের পদচারণা ও প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে পাড়া-মহল্লা। কোন ইউনিয়নে কে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হতে পারেন এ নিয়েই চলছে মূলত ভোটারসহ সকলের মধ্যে আলোচনা-সমালোচনা কে হচ্ছেন। তানোর উপজেলার ৭টি ইউপিতে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি, প্রচার-প্রচারণার শেষ প্রান্তে প্রার্থীদের জোর প্রচার-প্রচারণা ও পদচারণায় মুখর হয়ে উঠেছে পাড়া-মহল্লাহ হাট-বাজার ও দোকানপাট।
বিভিন্ন এলাকার পাড়া মহল্লাহ ঘুরে দেখা গেছে, মাইকে বাজানো হচ্ছে প্রার্থীদের গুনের তালে তালে তাল মিলিয়ে গান। প্রার্থীদের নির্বাচনী অফিসে ভোটারসহ কর্মি সমর্থকদের মধ্যে চায়ের কাপে চলছে আলোচনা সমালোচনা। অন্য দিকে প্রার্থীরা তাদের নেতা-কর্মিসহ সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি মটরসাইকেল শোডাউন দিয়ে জানান দিচ্ছেন কার কত সমর্থন। সব মিলিয়ে তানোর উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। সকল প্রার্থীরা তাদের ইচ্ছেমত স্বাধীন ভাবে ভোটের মাঠে একে অপরের সাথে লড়ছেন ভোট যুদ্ধে।
তবে, কয়েকটি ইউপিতে কর্মি সমর্থকদের মধ্যে বাক বিতন্ডাসহ ধাক্কা ধাক্কীর ঘটনা ঘটলেও কোন পক্ষই কোন ধরনের অভিযোগ করেননি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied