ধর্মঘটের মধ্যে বুয়েটে চূড়ান্ত ভর্তি পরীক্ষা আজ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে অঘোষিত পরিবহন ধর্মঘটের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তির চূড়ান্ত পরীক্ষা শনিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল-বিকেল দুই ধাপে ভর্তি পরীক্ষা নেয়া হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া বুয়েটের ওয়েবসাইটেও আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে।
জানা গেছে, শনিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ‘ক’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পরের ধাপে ‘খ’ ইউনিটের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
এর আগে গত ২০ ও ২১ অক্টোবর বুয়েটে ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ২৬ অক্টোবর প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিসত্তার প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি, স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২১৫। এসব আসনের বিপরীতে আজ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ছয় হাজার শিক্ষার্থী।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক