ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ২:৩৩

আজ শনিবার (৬ নভেম্বর) ৫০তম জাতীয় সমবায় দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। জাতীয় সমবায় দিবস সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছরের নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি দেশব্যাপী উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সারাদেশের ন্যায়  চন্দনাইশেও ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠের সামনে জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও র্যালির মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা,থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিবুল্লাহ। আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাজা আজমীর অটো বিক্সা মালিক সমিতির সভাপতি আকতার হোসেন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

জামান / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন