তানোরে ইউপি নির্বাচনী মাঠে উৎসবের আমেজ
রাজশাহীর তানোর উপজেলার ৭ টি ইউপির নির্বাচনে প্রার্থীদের পদচারনা ও প্রচার প্রচারনায় মুখোর হয়ে উঠেছে পাড়া মহল্লা। কোন ইউনিয়নে কে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হতে পারেন এ নিয়েই চলছে মুলত ভোটারসহ সকলের মধ্যে আলোচনা সমালোচনা কে হচ্ছেন।
তানোর উপজেলার ৭টি ইউপিতে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি প্রচার প্রচারনার শেষ প্রান্তে প্রার্থীদের জোর প্রচার প্রচারনা ও পদচারনায় মুখর হয়ে উঠেছে পাড়া মহল্লাহ হাট বাজার ও দোকানপাট।
বিভিন্ন এলাকার পাড়া মহল্লাহ ঘুরে দেখা গেছে, মাইকে বাজানো হচ্ছে প্রার্থীদের গুনের তালে তালে তাল মিলিয়ে গান। প্রার্থীদের নির্বাচনী অফিসে ভোটারসহ কর্মি সমর্থকদের মধ্যে চায়ের কাপে চলছে আলোচনা সমালোচনা। অন্যদিকে প্রার্থীরা তাদের নেতা-কর্মিসহ সমর্থকদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি মটরসাইকেল শোডাউন দিয়ে জানান দিচ্ছেন কার কত সমর্থন।
সব মিলিয়ে তানোর উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। সকল প্রার্থীরা তাদের ইচ্ছেমত স্বাধীন ভাবে ভোটের মাঠে একে অপরের সাথে লড়ছেন ভোট যুদ্ধে। তবে কয়েকটি ইউপিতে কর্মি সমর্থকদের মধ্যে বাকবিতন্ডাসহ ধাক্কাধাক্কির ঘটনা ঘটলেও কোনো পক্ষই কোনো ধরনের অভিযোগ করেনি।
জামান / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত