ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে ইভটিজিংয়ের দায়ে বখাটেকে পুলিশে সোপর্দ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ৪:১০

সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বিদ্যালয়ে আসার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শহীদুল ইসলাম নামে বখাটে ইভটিজিং করার সময় স্থানীয় এলাকাবাসী ওই বখাটেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের গোলাপুর এলাকায়। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে বখাটে শহিদুল ইসলাম (২২) স্কুলে আসার সময় এ ইভটিজিং করে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা এস আই আব্দুর রাজ্জাক।

জানা গেছে, গুল্টা বাজার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্কুলে আসার পথে ওই বখাটে প্রায়ই প্রেম নিবেদন করত। বিষয়টি নিয়ে একাধিকবার ছাত্রীর অভিভাবক বখাটের অভিভাবককে জানালেও এ বিষয়ে তারা কোনো ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় ওই ছাত্রী শনিবার সকালে বিদ্যালয়ে আসার পথে বখাটে ওই ছেলে মোটরবাইক নিয়ে ওই ছাত্রীকে অশালীন কথাবার্তা বলে রাস্তা আটকে উত্ত্যক্ত করছিল। এ সময় বিষয়টি রাস্তায় চলাচলকারী লোকজন টের পেয়ে বখাটে শহিদুল ইসলামকে ধরে গণধোলাই দিয়ে বিদ্যালয় কক্ষে আটকে রাখেন।

গুল্টা বাজার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার জানান, এলাকাবাসী গোন্তা গ্রামের নবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলামকে তার বিদ্যালয়ে আটকে রাখেন। বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে আসেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে তিনি সব শুনে ছাত্রীর অভিভাবকদের বখাটের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন