ইসলামের বিপক্ষে কোনো কথা বলি নাই : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আমি ইসলামের বিরুদ্ধে যায় এমন ধরনের কোনো কথা বলি নাই। আমি এসব কথা বলতে পারি না। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান তালুকদার একজন মুসলমান। তিনি অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন কিন্তু অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলেন নাই। শনিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে সরিষাবাড়ী উপজেলার সকল ওলামায়ে কেরাম ও ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুসলিম উম্মাহর জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এতে কোনো সন্দেহ নেই। তবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই। যারা ধর্ম নিয়ে বাণিজ্য করে, রাজনীতি করে, যারা স্বাধীনতার বিরোধিতাকারী; তাদের গায়েই আমার কথা লেগেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ২১ বার হত্যাচেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। মানব ঢাল তৈরি করে তাকে বাঁচানো গেলেও অসংখ্য নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন।
তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের দালাল। তিনি নিজেও রাজাকার ও আলবদরদের মন্ত্রী বানিয়েছেন।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ, সহ-সভাপতি শাহাজাদা, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা ভূমি কর্মকর্তা নাহাত, সরিষাবাড়ী উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied