ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-৬-২০২১ রাত ১০:৪০

সিরাজগঞ্জের শাহজাদপুরে দেড় বছর বয়সী আকিব হোসেন নামে একটি শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। মঙ্গলবার (৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। আকিব হাবিবুল্লাহনগর ইউনিয়নের বেড়াকুচাটিয়া গ্রামের কৃষক শাহাদত হোসেনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৮ জুন) বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বেড়াকুচাটিয়া গ্রামের কৃষক শাহাদত হোসেনের স্ত্রী মোছা. আলপনা খাতুন তার দেড় বছরের ছেলে আকিবকে বাড়ির উঠানে বসিয়ে রেখে ধান শুকানোর কাজ করছিলেন। কিছুক্ষণ পর খেয়াল করেন শিশুপুত্র আকিব আশপাশে নেই। এ সময় তার কান্নাকাটিতে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যার আগে বাড়ির পাশের পুকুরে শিশু আকিবের লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম (বাবু) পানিতে ডুবে শিশু আকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা