সবচেয়ে ছোট গরু এখন রাজশাহীতে
দেশের সবচেয়ে খর্বাকৃতির গরুটি এখন রাজশাহীতে। গরুটি লম্বায় ২৮ ইঞ্চি এবং উচ্চতায় সাড়ে ২৩ ইঞ্চি। ওজন মাত্র ১৮ কেজি। টেঙুরা বা ভুট্টি জাতের গরুটি দুই দাঁতের। বয়স আড়াই বছরের কাছাকাছি। তার নাম দেয়া হয়েছে মাফিন। গরুটি সংগ্রহ করেছেন রাজশাহীর সওদাগর অ্যাগ্রোর স্বত্বাধিকারী আরাফাত রুবেল। গরুটি মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড়ে নিজ বাসায় এনে রেখেছেন তিনি।
এদিকে মাফিনকে একনজর দেখতে খামারি আরাফাত রুবেলের বাসায় ভিড় জমাচ্ছেন লোকজন। অনেকেই গরুটির সঙ্গে সেলফিও তুলছেন। ভিড় জমাচ্ছেন শৌখিন খামারিরাও। মাফিনকে পেতে লাখ টাকাও দাম হাঁকছেন কেউ কেউ। কিন্তু খামারি আরাফাত রুবেল গরুটি বাণিজ্যিকীকরণ না করে দেশের কল্যাণে এটিকে চিড়িয়াখানা অথবা প্রাণিসম্পদ গবেষণার কাজে দিতে চান।
মূলত মাংসের উপযোগী গরু লালন-পালন করেন আরাফাত রুবেল। খবর পেলে দূর-দূরান্ত থেকে ব্যতিক্রমী গবাদিপশুও সংগ্রহ করেন তিনি। তার খামারে শাহিওয়াল, গির, মীরকাদিমের হাঁসা, মুন্ডি ও ব্রাহামা জাতের গরু রয়েছে। সেই তালিকায় যুক্ত হলো ভুট্টি জাতের গরু মাফিন।
মাফিনকে বিক্রি করতে চান না খামারি রুবেল। তিনি বলেন, ক্ষুদ্রাকৃতির গরু হিসেবে তিনি এ গরুটি সংগ্রহ করেছেন। তিনি চান, গরুটি সুস্থ ও স্বাভাবিক গরু হিসেবেই দর্শনার্থীদের জন্য থাক।
এটি এখন দেশের সবচেয়ে খর্বাকৃতির গরু- এমন দাবি করে খামারি আরাফাত রুবেল বলেন, দেশের সবচেয়ে খর্বাকৃতির গরু ছিল ‘রানী’। লম্বায় ২৭ ইঞ্চি, উচ্চতা ছিল ২০ ইঞ্চি। ওজন ছিল ২৬ কেজি। সেটিও ছিল ভুট্টি জাতের গরু। অসুস্থ হয়ে ১৯ আগস্ট দুই বছর বয়সে মারা যায় রানী।
অপরদিকে গাজীপুরের শ্রীপুরে রয়েছে আরেক খর্বাকৃতির গরু টুনটুনি। ৩৩ ইঞ্চি লম্বা এ গরুটির উচ্চতা ২৪ ইঞ্চি। আর ওজন ২২ কেজি। টুনটুনির বয়স ১৪ মাস। সেই হিসাবে রাজশাহীর মাফিনই বর্তমানে দেশের সবচেয়ে ছোট গরু বলে জানান তিনি। মাফিনকে ঢাকার বন্ধু জুয়েল রানার মাধ্যমে সাতক্ষীরা থেকে সংগ্রহ করেছেন।
প্রাণিসম্পদ অধিদফতর রাজশাহীর চিকিৎসক ফজলে রাব্বী শনিবার দুপুরে তার টিম নিয়ে এসে মাফিনকে দেখেছেন। মাফিনের স্বাস্থ্য পরীক্ষা করে গেছেন। মাফিন পুরো সুস্থ এবং স্বাভাবিক আছে বলে তিনি জানিয়েছেন।
এমএসএম / জামান
ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২
ক্ষেতলালে স্কুল বন্ধের আড়ালে চলছে কোচিং বাণিজ্য
দীর্ঘ ১৯ মাস পর মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পতাকা উত্তোলন
নন্দীগ্রামে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম
সন্দ্বীপের নব-নির্বাচিত এমপি মোস্তফা কামাল পাশার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ^াস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
মহম্মদপুরে মহান ২১শে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরিশা নাওয়ার প্রথম ও জান্নাত দ্বিতীয়
তানোরে গরুর বদলে ঘোড়া দিয়ে বোরো জমিতে হালচাষ
সুন্দরবন দস্যুমুক্ত করতে যৌথ বাহীনির অভিযান শুরু করা হবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম
প্রথম কর্মসূচিতে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের সঙ্গে সাক্ষাৎ ও দুধ বিতরণ
বগুড়ায় পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাই: ৬০ হাজার টাকা জরিমানা