জুড়ীতে সংবাদ সম্মেলনে স্বামীকে হেনস্তার বিচার চাইলেন মনোয়ারা বেগম
মৌলভীবাজারের জুড়ীতে স্বামীকে হেনস্তার ন্যায়বিচার চান মনোয়ারা বেগম। মঙ্গলবার (৮ জুন) শহরের একটি স্রেস্টুরেন্টে জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ জুন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কলার পোস্টকে কেন্দ্র করে আমার স্বামী স্বপন মিয়াকে হেনস্তা করে। ওই ঘটনার বিষয়ে জুড়ী থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। বিষয়টি নিয়ে সালিশ-মীমাংসায় বসা হলেও ছাত্রলীগ সভাপতি তা মানেননি।
এ সময় তিনি আরো বলেন, এ ঘটনায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমানে আমার স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। এ অবস্থায় আমার স্বামী যদি মারা যায় তাহলে আমার পরিবারের কী হবে? আমাদের পরিবেশমন্ত্রী আলহাজ মো. শাহাব উদ্দিনের কাছে আমি ন্যায়বিচার দাবি করছি।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, থানায় বিষয়টি নিয়ে পৃথক দুটি অভিযোগ আসায় এবং ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় গভীর তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied