ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীতে বাস চলাচল শুরু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১:৪৩

চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির বাস চলাচল শুরু হয়েছে। তবে আজকেও বন্ধ রয়েছে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপজেলা ও আন্তঃজেলা বাস চলাচল। অবশ্য বাস ও টেম্পোতে বেশি ভাড়া নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

আজ রোববার (৭ নভেম্বর) চট্টগ্রামের ওয়াসা, লালখান বাজার, টাইগার পাস, কাজির দেউড়ী এলাকা ঘুরে বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি টেম্পোসহ অন্যান্য গণপরিবহনও চলাচল করতে দেখা গেছে। বাস চলাচলের ফলে নগরবাসীর ভোগান্তি কিছুটা কমেছে। 

শহিদুল সুমন নামে এক যাত্রী বলেন, বাস চলাচল করায় কষ্ট কিছুটা লাঘব হয়েছে। তবে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। ১০ টাকার ভাড়া ১২ টাকা নিচ্ছে। 
 
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজহারুল ইসলাম বলেন, এভাবে যখন তখন যেন ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে সেজন্য আইন করতে হবে। তবে আজও চট্টগ্রাম নগরীর কদমতলী ও  বহদ্দারহাট বাস স্টেশন থেকে আন্তঃজেলা কোনো বাস ছেড়ে যায়নি। 

বেশি ভাড়া নেয়ার কথা কাছে স্বীকার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, আগে ওঠা-নামা ৫ টাকা নিলেও এখন ১০ টাকা করে নেয়া হচ্ছে। অন্যান্য ভাড়া কিলোমিটারে ঠিকই আছে। আগে যানবাহন চলাচল করে পরিস্থিতি স্বাভাবিক করি। তারপর সরকার যেভাবে ভাড়া নির্ধারণ করবে সেভাবেই ভাড়া নেব। দুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরো বলেন, আমাদের মেট্রোপলিটন বাস মালিক সমিতির ৫০০ গাড়ি আছে। এগুলো আজকে চলাচল করছে।

গত বুধবার (৩ নভেম্বর) রাতে জ্বালানি তেলের দাম লিটারে ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর জেরে শুক্রবার সকাল থেকে বাস, ট্রাক, কাভার্ডভ্যান মালিকরা গাড়ি বন্ধ রেখেছেন।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

এমএসএম / জামান

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত

শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা

নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক

কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা

‎কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় বাইপাসের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ