মধুখালীতে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুড়ীয়া সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ৪ দিনব্যাপী দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি এবং কল্যাণ কামনায় শ্যামা মায়ের পূজা উপলক্ষে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
ভাতুড়ীয়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি গৌতম বিশ্বাসের সভাপতিত্বে ভাতুড়ীয়া সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্যামা মায়ের পূজা উপলক্ষে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করেন দেশের ভিভিন্ন জেলার নাটোরের সুকৃতি মহন্তের ভক্তসংঘ সম্প্রদায়, বগুড়ার ভ্রান্তীদেবী মহন্তের শ্রী রুপমঞ্জুরী সম্প্রদায় ও রাজবাড়ী জেলার রমেন বিশ্বাসের লক্ষ্মীনায়ন সম্প্রদায়। ৪ দিনব্যাপী শ্যামা মায়ের পূজা উপলক্ষে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তনে উপজেলার বিভিন্ন অঞ্চলের শত শত নারী-পুরুষ লীলা কীর্তন উপভোগ করেন।
লীলা কীর্তনে উপস্থিত ছিলেন- আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্যা, ভাতুড়ীয়া সার্বজনীন পূজা কমিটির প্রধান উপদেষ্টা অনিল মালো, সাধারণ সম্পাদক সমরেশ কুমার মালো ও বিশিষ্ট দানবীর স্বপন কুমার দে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied