ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাই সামাজিক সংগঠনের বর্ষপূর্তি উদযাপন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ২:৩০
চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের ৪০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ সময় স্মরণিকার মোড়ক উন্মোচন, ওয়েবসাইট উদ্বোধন ও আন্তঃক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠান সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।
 
সংগঠনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহিন ও সদস্য দীন মোহাম্মদ দিলুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উচ্চ পরিষদ সদস্য এনায়েত হোসেন নয়ন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি ও করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সংগঠনের উচ্চ পরিষদ সদস্য শারফুদ্দিন কাশ্মীর, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়-এর সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, নির্বান সংঘের সভাপতি তানভীর আহমেদ, হিতকরীর সভাপতি শহীদুল ইসলাম রয়েল, স্বপ্ন তরী-৭১’র সভাপতি খান মোহাম্মদ মোস্তফা, অভিযান ক্লাবের সভাপতি আমিনুল হক সজিব প্রমুখ।
 
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনের পর প্রথম পর্বে বর্ণাঢ্য র‌্যালি, রক্তিম ফাউন্ডেশন করেরহাটের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় এবং করেরহাট সাথী ডেন্টাল কেয়ারের সৌজন্যে ফ্রি ডেন্টাল চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে স্মৃতিচারণ, অতিথি বরণ, শুভেচ্ছা বক্তব্য, স্মরণিকার মোড়ক উন্মোচন, ওয়েবসাইট উদ্বোধন, আন্তঃক্রীড়ার পুরস্কার বিতরণ ও ৪০ বর্ষপূর্তির কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত