চন্দনাইশে বৃদ্ধের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশে কাসেম ফকির (৭০) নামে এক বৃদ্ধর ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ নভেম্বর) সকালে চন্দনাইশ পৌরসভার খানহাট বাজার এলাকার গফুর সওদাগরের মার্কেটের দোতালায় জরাজীর্ণ এক রুমের বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি চৌধুরী আমির মোহাম্মদ সাইফুদ্দিন স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে বলেন, রোববার সকালে উৎকট দুর্গন্ধ পেয়ে স্থানীয় একজন ব্যবসায়ী জানালার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত কাসেম ফকির খানহাট বাজারের গফুর সওদাগরের মার্কেটের ওই রুমে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতেন। তিনি বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। ধারণা করা হচ্ছে, ৫-৭ দিন আগে রুমটিতে তিনি আত্মহত্যা করেছেন।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) হাছান উদ্দীন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস