ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কেরানীগঞ্জ ভূমি অফিসে ১ মিনিটেই সেবা পাবেন গ্রাহকরা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ২:৫২
কেরানীগঞ্জ ভূমি অফিসে মাত্র ১ মিনিটে সেবা মিলবে গ্রাহকদের। গ্রাহদের ভোগান্তির কথা চিন্তা করেই এ সেবা চালু করা হয়েছে, যার কারণে সাধারণ গ্রাহক থেকে শুরু করে যে কোনো ব্যক্তি ১ মিনিটের মাথায় ভূমিসংক্রান্ত সকল তথ্য ও সেবা নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন।
 
গ্রাহকদের ভোগান্তির কথা চিন্তা করে সব নথিপত্র বিশেষ উপায়ে স্মারক ও ক্রমানুসারে নথিভুক্ত করা হয়েছে। কোনো নথি প্রয়োজন হলে ১ মিনিটের মধ্যে তা বের করা সম্ভব হচ্ছে। বিশেষ করে কেরানীগঞ্জের এই ভূমি অফিসে গেলে যে কারো নজর কাড়বে দেয়ালে দেয়ালে দালাল ও ঘুষবিরোধী বিভিন্ন স্লোগান লেখা দেয়াল রয়েছে, যার কারণে অনেকে সহজে সেবা নিতে পারবেন। ভূমি মালিক নিজেই সরাসরি সহকারী কমিশনার (ভূমি) বরাবর গিয়ে সকল রকম কাজকর্ম করে নিতে পারছেন।
 
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রিয়াদ সকালের সময়কে জানান, মানুষকে সেবা দেয়াই আমাদের মূল কাজ। ভূমিসংক্রান্ত সেবা নিতে এসে কেউ ভোগান্তির শিকার হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। ইতোমধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে অফিসের বিভিন্ন দেয়ালে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে। সবাই যেন সহজে সেবা পায় তার জন্য অফিসের সামনেই হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়াও সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত কোনো কাজ না জানার কারণে তারা না বুঝেই দালালদের খপ্পরে পড়ে অনেক সময় এবং ভূমি হারিয়ে ফেলে। তাই আমরা ভূমিসংক্রান্ত বিষয়ে মানুষের জনসচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি।  
 
তিনি ‍আরো জানান, ইতোমধ্যে ভূমি অফিসকে দালালমুক্ত ঘোষণা করা হয়েছে এবং অনলাইনে পর্চার আবেদন করার ব্যবস্থা করা হয়েছে। আগামীতে অনলাইনে মিস কেইস আবেদন করা যাবে। এখন ভূমি মালিকরা এসএমএসের মাধ্যমে মিস কেইসের তারিখ জানতে পারেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা নানারকম ডিজিটাল পদক্ষেপ হাতে নিয়েছি, যার মাধ্যমে সাধারণ গ্রাহকরা এখন খুব সহজেই সকল রকম সেবা পাবেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার