সাতক্ষীরার পাথরঘাটায় এলজিইডির সড়ক নির্মাণে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটায় এলজিইডির সড়ক নির্মাণ করা হচ্ছে একেবারে নিম্নমানের (আমা) ইট দিয়ে। এলাকাবাসী মুখ খোলার সাহস পাচ্ছে না ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারণে।
সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের কিছুদূর থেকে পাথরঘাটা গ্রামের মধ্যে বর্তমান চেয়ারম্যান আজমল উদ্দিনের বাড়ির সামনের সড়কটির সাড়ে ৯ কিলোমিটার নির্মাণকাজটি পেয়েছে শহরের শাহিনুর রহমান বাবুর মালিকানাধীন এম আলী এন্টারপ্রাইজ।
এলাকার কয়েকজন নারী ও পুরুষের সাথে সড়কটিতে নিম্নমানের ইট দিয়ে কাজ করার বিষয়ে জানতে চাইলে তারা নাম না প্রকাশ করার শর্তে বলেন, এক সপ্তাহ পর নির্বাচন। আমরা এখন মুখ খুলতে পারব না। চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তায় কাজের যদি এই অবস্থা হয় তো বুঝে নেন আরো কত দুর্নীতি আছে।
সরজমিনে শুক্রবার দুপুরে পুরো কাজের এলাকা ঘুরে দেখা যায়, একেবারে নিম্নমানের ইটের (আমা) খোয়া দিয়ে রোলার মেশিন চালানো হচ্ছে। এ সময় রোলার চালকের সাথে কথা বলতে চাইলে সাইট ম্যানেজারের মোবাইল নম্বর দিয়ে দ্রুত চলে যান। সড়কটির দরপত্র পাওয়া প্রতিষ্ঠানের সাইট ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কিছু জানি না। বাবু ভাইয়ের সাথে কথা বলেন।
এ বিষয়ে এম আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহিনুর রহমান বাবু বলেন, আমি সিডিউল মোতাবেক কাজ করছি। আপনাকে কোনো তথ্য দিতে পারব না। উপজেলা এলজিইডি অফিসে কথা বলেন।
বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিউল আজম বলেন, এক নম্বর পিকেট ইটের খোয়া দিয়ে কাজ করার কথা। আমরা তো নিয়মিত পরিদর্শন করছি। আমার সহকারী ইঞ্জিনিয়ার কাজের সাইট পরিদর্শন করেছেন, কোনো অভিযোগ পাইনি। আমি ইটের ভাটায় কথা বলব। দেখব তারা কত নম্বর ইট সরবরাহ করছে। এ সময় তাকে ভাটায় আপনি কেন কথা বলবেন? ইট কিনছে তো দরপত্র পাওয়া নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রশ্নের উত্তরে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিনের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত
Link Copied