মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য ফাতেমা বাদশা
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিভাগের ৫ সদস্যের সাংগঠনিক কমিটি গঠন করেছে। এতে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সভাপতি ফাতেমা বাদশাকে টিমের সিনিয়র সদস্য এবং ফয়জুন্নেছা মনি, নিলুফার মোমেন, নাজনীন মাহমুদ, লুৎফা খাতুন স্বপ্নাকে বিভাগীয় কমিটির সদস্য করা হয়েছে। গত ১ নভেম্বর মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় মহিলা দলের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ দায়িত্ব দিয়েছেন বলে ফাতেমা বাদশা জানান।
মহিলা দলের নেত্রী ফাতেমা বাদশা বিএনপির প্রতিটি কর্মসূচিতে স্বক্রিয় অংশগ্রহণ এবং দলের সক্রিয় কর্মী। ফাতেমা বাদশা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এমএসএম / জামান
ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ
কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত
শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা
নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক
কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা
কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত