ইউপি নির্বাচন : আ‘লীগের বিদ্রোহীর কাছে অসহায় নৌকার প্রার্থীরা
রাজশাহীর তানোর উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। হাতেগোনা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমতে শুরু করেছে নির্বাচনে প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন চেয়ারম্যান প্রার্থীরা।
উপজেলার সাত ইউপিতে বিএনপিদলীয় প্রতিক ছাড়াই নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা নিয়ে ভোটের মাঠে আছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোটের মাঠে আছে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীরাও। ভোটের মাঠে বিদ্রোহী প্রার্থী নিয়ে অনেকটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন নৌকা প্রতিকের প্রার্থীরা।উপজেলার সাত ইউপিতে বিএনপিদলীয় প্রতিক ছাড়াই নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা নিয়ে ভোটের মাঠে আছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোটের মাঠে আছে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীরাও। ভোটের মাঠে বিদ্রোহী প্রার্থী নিয়ে অনেকটা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন নৌকা প্রতিকের প্রার্থীরা।আওয়ামী লীগের প্রার্থীরা সবাই আগের টার্মের দলীয় চেয়ারম্যান ছিলেন। চলতি নির্বাচনের একজন ছাড়া সবাই পুনরায় দলীয় প্রতিক নৌকা পেয়েছেন।
এদিকে নির্বাচন ঘিরে চেয়ারম্যান প্রার্থীদের নানা দোষ-গুণ নিয়ে নানা আলোচনা শুরু করেছেন নিজ নিজ এলাকার ভোটাররা। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা আগের চেয়ারম্যান থাকাকালিন সময় দলীয় নেতাকর্মিদের মূল্যায়ন করেননি। পাঁচ বছর অনেক এলাকাতেও যাননি। এছাড়াও নানা কারণে এ বছর অনেক নৌকা প্রতিকের চেয়ারম্যার প্রার্থী ভোটারদের কাছে জনপ্রিয়তা হারিয়েছেন।এতে করে ভোটাদের কাছে বিশেষ সুবিধায় আছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়্রাম্যান প্রার্থীরা। সাত ইউপিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তারা সবাই মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করছেন। অনেক বিদ্রোহী প্রার্থী নৌকার প্রার্থীর চেয়ে ভোটারদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
ভোটাররা জানিয়েছেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতাই না থাকায় তাদের নেতাকর্মীরা অনেকটা কোণঠাসা। তাদের প্রার্থীরা ভোটারদের কোন আশার বাণী শোনাতে পারছেন না।ভোটারদের দাবি- ১১ নভেম্বর নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে বিএনপি নয়, আওয়ামী লীগের অনেক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied