চন্দনাইশে ১২ হাজার মানুষকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের টিকা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন টিকাদান কার্যক্রমের আওতায় আগামী বুধবার (১০ নভেম্বর) ও বৃহস্পতিবার (১১ নভেম্বর) চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৪টি কমিউনিটি ক্লিনিকে ৫০০ জন করে মোট ১২ হাজার মানুষকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর উপজেলার ১৫ হাজার মানুষকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ এবং ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চন্দনাইশ উপজেলায় করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য এপর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৯৬ হাজার ৬৩০ জন। এদের মধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছেন ৬৬ হাজার ২৬৯জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৪৩হাজার ৫৫০জন।
জানা যায়, আগামী বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ এলাকার মুন্সি কেরামত আলী কমিউনিটি ক্লিনিক ও হাজী আব্দুস সাত্তার কমিউনিটি ক্লিনিক। জোয়ারা এলাকার উত্তর জোয়ারা কমিউনিটি ক্লিনিক। হারলা এলাকার শচিন্দ্র সিকদার কমিউনিটি ক্লিনিক, জিহস ফকির পাড়া কমিউনিটি ক্লিনিক, দক্ষিণ হারলা কমিউনিটি ক্লিনিক। বরকল এলাকার পাঠানদন্ডী কমিউনিটি ক্লিনিক ও কানাইমাদারী কমিউনিটি ক্লিনিক। বরমা এলাকার কেশুয়া কমিউনিটি ক্লিনিক ও চর বরমা কমিউনিটি ক্লিনিক। বৈলতলী এলাকার বৈলতলী কমিউনিটি ক্লিনিক ও জাফরাবাদ কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। পরদিন বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাতবাড়িয়া এলাকার মোজাহের পাড়া কমিউনিটি ক্লিনিক, হাছনদন্ডী কমিউনিটি ক্লিনিক, বহরম পাড়া কমিউনিটি ক্লিনিক। হাশিমপুর এলাকার দক্ষিণ হাশিমপুর কমিউনিটি ক্লিনিক, উত্তর হাশিমপুর কমিউনিটি ক্লিনিক, দক্ষিণ গাছবাড়িয়া এনবি আলম কমিউনিটি ক্লিনিক, দক্ষিণ গাছবাড়িয়া সিকদার পাড়া কমিউনিটি ক্লিনিক। দোহাজারী এলাকার চাগাচর কমিউনিটি ক্লিনিক, রায়জোয়ারা কমিউনিটি ক্লিনিক, দিয়াকুল কমিউনিটি ক্লিনিক, পূর্ব জামিজুরী কমিউনিটি ক্লিনিক, পশ্চিম জামিজুরী কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী বলেন, দুই দিনব্যাপী এই কর্মসূচিতে ১৮ বছরের যে কোনো ব্যক্তিই টিকা নিতে পারবেন। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে অন্তত পাঁচশ মানুষকে টিকা দেওয়া হবে। এই হিসাবে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৪টি কমিউনিটি ক্লিনিকে মোট ১২হাজার মানুষকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত টিকা কার্যক্রমকে পৌঁছে দিতেই কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম শুরু হচ্ছে। যারা আগে নিবন্ধন করেও টিকা পাননি, তারাসহ আগের ক্যাম্পেইনের মতো নারী ও বয়স্করা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। এ ক্যাম্পেইনেও সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied