ফুলছড়িতে স্বাস্থ্য বিভাগের জায়গা দখল ও গাছ কর্তনের অভিযোগ
গাইবান্ধার ফুলছড়িতে স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধভাবে দখল ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছেন ওই ইউনিয়নের গুনভরি গ্রামের জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী লাইজু বেগম। সম্প্রতি ওই পরিবারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গায় থাকা কয়েকটি ইউক্যালিপ্টাস গাছ কর্তনের চেষ্টা করে এবং একটি গাছ কর্তনও করে। বিষয়টি জানতে পেরে উড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা ছালেহা আকতার বাধা প্রদান করেন। এ সময় জাহাঙ্গীর আলমের স্ত্রী লাইজু বেগম বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান এবং গালিগালাজ করেন।
স্থানীয় লোকজনের অভিযোগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জায়গায় থাকা গাছগুলো রাতের আঁধারে কর্তনের পাঁয়তারা করছে ওই পরিবারটি। তারা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিবার কল্যাণ পরিদর্শিকা ছালেহা আকতার জানান, উড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নামে ৫৩ শতক জমি আছে। সীমানা প্রাচীর না থাকায় ওই পরিবারটি ইতোমধ্যে জোরপূর্বক কিছু জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে। সরকারি জায়গায় থাকা গাছগুলো কর্তনের চেষ্টা চালাচ্ছে। কিছু বলতে গেলেই বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। জায়গা দখল ও গাছ কর্তনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফুলছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডা. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক আকতারুজ্জামানকে থানায় মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। অবৈধভাবে দখল করা জায়গা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প