ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে সাঁতার প্রশিক্ষণের ১১তম দিনে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে ফায়ার সার্ভিসের মহড়া


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ৩:২৪

সিরাজগঞ্জের তাড়াশে জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের ১১তম দিনে শিক্ষার্থীদের দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন কলা-কৌশল শেখানো হয়েছে। তাড়াশ ফায়ার সার্ভিসের কলা-কৌশলিগণ সাঁতার প্রশিক্ষণের শিক্ষার্থীদের তেল থেকে আগুন ও গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন লাগলে কিভাবে নেভাতে হয় তা বাস্তবে শেখান।

সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ও সচেতন নাগরিক সোসাইটির বাস্তবায়নে এ কলা-কৌশল বাস্তবে শেখানোর সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা পারভীন, তাড়াশ ফায়ার সার্ভিসের সাব-অফিসার রেজাউল করিম, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আইআরবি অ্যাসোসিয়টসের ব্যবস্থাপনা পরিচালক ও সচেতন নাগরিক সোসাইটির পরিচালক এমএসএইচ বাধন চোধুরী, অর্থ পরিচালক সৈয়দা তারিন আনোয়ার অনি, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থীদের অভিভাবকসহ অনেকে।

গত ৩০ অক্টোবর শনিবার থেকে ১০ দিনব্যাপী জীবন বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে ১০টি সাঁতার ক্লাস, দুটি প্রাথমিক চিকিৎসা, ‍একটি সচেতনতামূলক, ‍একটি দুর্যোগ ব্যবস্থাপনা ও একটি রেসকিউ ড্রিলের মোট ১৫টি ক্লাস প্রশিক্ষণার্থীদের নিয়ে করা হয়।

উল্লেখ্য, এই উপজেলার শিশুরা সর্বপ্রথম সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত। যেসব শিশু জন্মের পর থেকে পানিতে নামেনি, সেসব শিশুকে সাঁতার শিখিয়ে এ সংগঠনটি এলাকার মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন