মিরসরাইয়ে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময়
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে চট্ট্রগামের মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুল হক জুনু (নৌকা প্রতীক) সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। সোমবার (৮ নভেম্বর) সকালে বড়তাকিয়া বাজারের আফরোজা গার্ডেনে এ মতবিনিময় করেন তিনি। এতে সভাপত্বিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেম জাহাঙ্গীর ভূঁইয়া।
সাংবাদিকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভায় বক্তব্য শুরু করেন মাহফুজুল হক জনু। তিনি বলেন, খৈয়াছরা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আগামী ১১ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে যেন নৌকার বিজয় হয়, সে ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী (ঘোড়া প্রতীক) আমাকে নিয়ে অনেক মন্তব্য করছেন। এগুলোতে আমার কিছু যায় আসে না। ভালো খারাপ জনগণ বিবেচনা করবে ১১ নভেম্বর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে, এর সন্মান আপনাদের কাছে। সবার দোয়া পেলে আগামী ১১ নভেম্বর নৌকা মার্কার বিজয় নিয়ে আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied