প্রাথমিকে হচ্ছে না বার্ষিক পরীক্ষা
চলতি বছর প্রাথমিকের কোনো শ্রেণিতে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে নিজ নিজ প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসের জন্য মূল্যায়ন করবে। এর আগে সমাপনী পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বার্ষিক পরীক্ষা বাতিলের বিষয়টি সোমবার (৮ নভেম্বর) নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীরই বার্ষিক পরীক্ষা নেয়া হবে না। তবে প্রতিষ্ঠান তাদের নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থীদের পরের ক্লাসের জন্য মূল্যায়ন করবে।
এদিকে মন্ত্রণালয় জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠালে তাতে অনুমোদন দিয়েছেন সরকারপ্রধান। ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরও মূল্যায়ন করা যেতে পারে।
এর আগে করোনা মহামারীর কারণে গত বছরও প্রাথমিক স্তরের বার্ষিক পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হয়নি। তবে এ বছর মন্ত্রণালয় জানিয়েছিল, সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেয়া সম্ভব না হলে স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেয়া হবে।
সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর স্কুল খুলে দেয়ার পর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা দৈনিক স্কুলে আসছে। প্রথম শ্রেণিতে একদিন আর অন্য শ্রেণির শিক্ষার্থীরা আসছে সপ্তাহে দুদিন করে। এসব শিক্ষার্থীর বর্তমানে লেখাপড়া শ্রেণিকক্ষেই সেরে ফেলার কৌশল নেয়া হয়েছে। এরমধ্যে অন্যতম হচ্ছে, শিক্ষার্থীরা যেদিন ক্লাসে আসে সেদিন পড়ানোর পাশাপাশি বাড়ির কাজ দেয়া হয়। শিক্ষক তা ফিরতি ক্লাসে যাচাই করেন। এভাবে দৈনিক যে মূল্যায়ন হচ্ছে, এটার ভিত্তিতেই পরের শ্রেণিতে উত্তীর্ণ করার কথা ভাবা হচ্ছে।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক