অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা চালুর দাবি
সংবাদমাধ্যমে কর্মরতরা চাকরি থেকে অবসর নেয়ার পর ৬৫ বছর বয়সের পর থেকে অবসরপ্রাপ্তদের সরকারিভাবে ভাতা চালু করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। রোববার (৭ নভেম্বর) রাত ১০টায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সংবর্ধনা ও প্রীতিভোজ অনুষ্ঠানে নেতৃবন্দ এ দাবি তোলেন। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানাতে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকরা অবসরকালীন ভাতা পান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমকর্মীর শেষ মাসের বেতন নিয়েই চাকরি ছাড়তে হয়। দেশের গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে সাংবাদিকদের এ মৌলিক দাবিগুলো পূরণ করতে হবে।
সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিএফইউজে নির্বাচনে কেন্দ্রীয়ভাবে নির্বাচিত সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, চট্টগ্রাম থেকে নির্বাচিত সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, নির্বাহী সদস্য আজহার মাহমুদ ও প্রণব বড়ুয়া অর্ণবকে সংবর্ধনা দেয়া হয়।
সিইউজে যুগ্ম-সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন- সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও সিইউজে সহ-সভাপতি অনিন্দ্য টিটো। এ সময় মঞ্চে সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম, অর্থ সম্পাদক কাশেম শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, নির্বাহী সদস্য মহরম হোসাইন উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম টিভি সাংবাদিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, পটিয়া প্রেসক্লাব, আনোয়ারা প্রেসক্লাব, কর্ণফুলী প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিকের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সামশুল হক চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের এ গুরুত্বপূর্ণ অঙ্গকে শক্তিশালী না করে দেশকে এগিয়ে নেয়া কঠিন। সংবাদকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণমাধ্যমগুলো সংবাদ পরিবেশন করবে মানুষ ও রাষ্ট্রের স্বার্থে। কিন্তু কোনো ব্যক্তিগত স্বার্থে যাতে গণমাধ্যম ব্যবহার হতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকতে হবে। সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা যাতে কেউ করতে না পারে।
বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ না দিয়ে অপসাংবাদিকতা রোধ করা যাবে না। সাংবাদিকদের প্রাপ্য সকল সুযোগ-সুবিধা দিতে হলে কেউ ভুঁইফোড় সংবাদমাধ্যম খুলে পার পাবে না। কিন্তু দুঃখজনক হলো, এখনো দেশে উৎসবের দিনও সাংবাদিকদের চেহারা থাকে মলিন। আশপাশের দেশে সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু করা হলেও আমরা তা করতে পারিনি। এ সময় সাংবাদিকদের জন্য গণমাধ্যমকর্মী আইন দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএফইউজে সভাপতি।
অনুষ্ঠানে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হলেও নানা জটিলতায় তা আটকে গেছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ