ঈশ্বরদীতে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল চারটার দিকে লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর গ্রামে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনিস উর রহমান শরীফ ও বিদ্রোহী প্রার্থী আনিসুল হক মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
বিদ্রোহী প্রার্থী আনিসুল হক মোল্লা বলেন, ‘ নবীনগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় বর্তমান চেয়ারম্যান আনিস উর রহমান শরীফের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমাদের অন্তত ১২-১৩ জন কর্মী আহত হয়েছেন।’
এ বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আনিস উর রহমান শরীফের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার কমেন্ট নেয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘লক্ষীকুন্ডায় নৌকার প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত