ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কিশোর গ্যং নির্মূলে টঙ্গী পূর্ব থানার সচেতনতামূলক অভিযান


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১১:২৪

গাজীপুরে কিশোর গ্যং নির্মূল ও টিকটকে আসক্ত হয়ে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরের দিকনির্দেশনা ও গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশের পরিচালনায় সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) পীযুষ কুমার দে, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ও ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গতকাল মঙ্গলবার (৮ জুন) দিনব্যাপী বিশেষ এ অভিযানে ইয়াসিন আরাফাত, সালাম, লিটন শরীফ, নাদের, রাজীবসহ সকল কর্মকর্তা অভিযান চালিয়ে আনুমানিক ৮০ জনকে আটক করা হয়। অভিযানে টিএনটি কলোনি মাঠে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ অভিবাবক ও এলাকার কিশোরদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

প্রকৃতপক্ষে টঙ্গীবাসীকে কিশোর গ্যং, মাদক, টিকটকের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে ও যুবসমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এদের থানায় নিয়ে আসা হয়। গতকাল রাত ১০টা দিকে আটক করা যুবকদের থানার সম্মেলন কক্ষে একত্রিত করে সচেতনতামূলক বক্তব্য দেন উপ-কমিশনার ইলতুৎ মিশ এবং ওসি জাবেদ মাসুদ। এ সময় আটককৃত সবার ফেজবুক আইডি, মোবাইল নাম্বারসহ পারিবারিক অবস্থান বিষয়ক তথ্য সংরক্ষণ শেষে তাদের অবিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ইলতুৎ মিশ বলেন, আজকের কিশোর-যুবকরা আগামীদিনের ভবিষ্যৎ। অবিভাবকদের বলব, আপনাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে মেশে, কী করছে; সবকিছুর খোঁজ রাখুন। আপনাদের অবাধ্য হলে আমাদের জানান, আমরা আপনাদের সহযোগিতা করব। আপনাদের আশপাশে কারা কী করছে, কাদের মাধ্যমে সমাজের ক্ষতি হয়; সকল বিষয়ে আমাদের অবগত করুন। আপনাদের সেবা দেয়াই আমাদের লক্ষ্য। আমরা চাই না কোনো অপরাধে আপনার সন্তান জড়িয়ে পড়ুক। তাই নিজেদের সম্মান রক্ষার্থে হলেও আপনাদের সন্তানদের বুঝিয়ে নিজের সাথে রাখুন। পুনরায় কাউকে কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা থাকলে তাকে অবশ্যই হাজতে থাকতে হবে। আজকের এই সচেতনতাকে পুঁজি করে তোমাদের জীবন হোক সুন্দর। একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে প্রত্যেকে নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো, সকলের জন্য শুভকামনা রইল।

এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সকল যুবক, অবিভাবক ও সমাজের নেতৃত্ব প্রদানকারী সুশীল সমাদের সকল লোকজন।

এমএসএম / জামান

মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১

আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি

কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার

যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই

ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা

গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন

টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা

আদমদীঘিতে গৃহবধুকে আটক রেখে নির্যাতনের পর পালাক্রমে ধর্ষন, নরীসহ গ্রেপ্তার-৪

নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মারপিট ঘটনায় শিক্ষিকা ও অধ্যক্ষের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ

মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ

শতবর্ষী মহীয়সী নারী ও সাংবাদিক সুলতান মাহমুদ রেজার মাতার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক