ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

এমপি শিবলী সাদিকের তৎপরতায় পানিবন্দি জীবন থেকে মুক্তি পেল গ্রামবাসী


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১১:২৫
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপির তৎপরতায় পানিবন্দি জীবন থেকে মুক্তি পেল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের দুই শতাধিক পরিবার। গতকাল মঙ্গলবার (৮ জুন) দুপুরে পানিবন্দি হয়ে পড়া দুটি গ্রাম পরিদর্শন করে সাংসদ তাৎক্ষণিক ব্যক্তিগতভাবে পানি নিষ্কাশন করতে ৫০ হাজার টাকা প্রদান করেন।
 
জানা যায়, উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের পাশ দিয়ে করতোয়া নদী প্রবাহিত। বর্ষা মৌসুমে এই গ্রামের পানি স্থানীয় দুলা মিয়ার আবাদি জমির ওপর দিয়ে গিয়ে করতোয়া নদীতে পড়ত। গত কয়েক দিন আগে আবাদি জমির মালিক দুলা মিয়া তার জমিতে পুকুর খনন করেন। পাশাপাশি উঁচু করে পুকুরের পাড় বেঁধে দেন। ফলে গত এক সপ্তাহে ভারি বৃষ্টিতে শালিকাদহ গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। স্থানীয় এক ব্যক্তি পানিবন্দি ওই গ্রামের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ছবিগুলো সাংসদ শিবলী সাদিকের নজরে এলে তিনি গ্রামটি পরিদর্শন করেন। পরে খননকৃত পুকুরের চারপাশে দেয়া পাড় সরিয়ে নিতে ওই পুকুরের মালিককে অনুরোধ করেন। সাংসদের অনুরোধে পুকুরের মালিক বাঁধ সরিয়ে নিতে সম্মতি প্রকাশ করেন। বাঁধ সরিয়ে নেয়ার খরচ বাবদ সাংসদ পুকুরের মালিককে ৫০ হাজার টাকা প্রদান করেন।
 
শালিকাদহ গ্রামের পানিবন্দি হয়ে থাকা কৃষক মোজাম্মেল হক বলেন, ‘পুকুর খননের কারণে হামার বাড়ির খুলিত (উঠানে) পানি উঠিছে। অনেক দিন ধরে হামরা গ্রামের মানুষ পানিত হাবুডুবু খাওছি। পুকুরের মালিককে মেলাবার কছি হামাহেরে গ্রামের পানি বার হবার ব্যবস্থা করে দিবার। কিন্তু পুকুরআলা কথা শোনে না। আজ হামার এমপি আলছে হামার গ্রামত। পুকুরের মালিকেক টেকা দিল। মালিক এখন পুকুরের পাড় সরাওছে।’
 
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ব্যক্তি মালিকানাধীন জমিতে পুকুর খনন এবং এর চারপাশে উঁচু করে পুকুরের পাড় নির্মাণ করায় বৃষ্টির পানিতে দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছিল। ফেসবুকে ছবিটি দেখে আমি ওই গ্রামে গিয়েছিলাম। পুকুরের মালিককে নগদ অর্থ দিয়েছি। পুকুরের মালিক কথা দিয়েছেন তিনি আজকে থেকেই পুকুরের পাড় সরানোর ব্যবস্থা করবেন। আর পুকুরের পাড়টি সরালেই শালিকাদহ গ্রাম থেকে পানি পার্শ্ববর্তী নদীতে গিয়ে পড়বে। ফলে দুই শতাধিক পরিবার পানিবন্দি অবস্থার হাত থেকে রক্ষা পাবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার