তাড়াশে এন্টিবায়েটিক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে এন্টিবায়েটিক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে ওষুধ বিক্রেতাদের এন্টিবায়োটিক নিয়ন্ত্রণের ব্যবহার নিশ্চিতকরণ করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এন্টিবায়োটিক নিয়ন্ত্রণের ব্যবহার নিশ্চিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম, সিরাজগঞ্জ জেলা ড্রাগ অফিসার মরুময় সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল পারভেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনস্যালট্যান্ট ডা. জহুরুল ইসলাম, উপজেলা ওষুধ বিক্রেতা সমিতির সভাপতি শহিদুল কায়সার, সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, সকল ওষুধ বিক্রেতা ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়েটিক ওষুধ বিক্রি করা যাবে না। উপস্থিত সকল ওষুধ বিক্রেতাদের সতর্কতার সাথে ব্যবসা করার পরামর্শ প্রদান করেন তারা।
এমএসএম / জামান
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার