ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ১:৪১

বিশেষ পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর একটায় নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাদের গণহারে ফেল করানো হয়েছে৷ ফেল করা বিষয়ে শিক্ষার্থীরা দ্রুত বিশেষ পরীক্ষা দিতে চায় যাতে তারা চাকরির বাজারে প্রবেশ করতে পারে।

শিক্ষার্থীরা বলছেন, বিশেষ পরীক্ষার দাবিতে একাধিকবার নিজ কলেজের অধ্যক্ষদের কাছে দাবি জানালেও এর কোনো সমাধান পাননি তারা৷

ঢাকা কলেজের শিক্ষার্থী ইয়াসিন বলেন, আমাদের গণহারে ফেল করানো হয়েছে। আমরা বিশেষ পরীক্ষা দিয়ে চাকরির বাজারে প্রবেশ করতে চাই। আমাদের সেই সুযোগ দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি ৷

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী প্রমা বলেন, আমরা বিশেষ পরীক্ষা দিয়ে মাস্টার্সে ভর্তি হতে চাই। আমরা চাকরির বাজারে প্রবেশ করতে চাই। অধ্যক্ষকে জানিয়েছি কেউ কোন ব্যবস্থা নিচ্ছে না। রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো উপায় নেই৷

জামান / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত